for Add

ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল

ক্রিকেট ও ফুটবলের বাইরে সাধারণত অন্যান্য ডিসিপ্লিনের সেরা খেলোয়াড়ের জন্য খুব কম সময়ই মূল্যবান পুরস্কারের ঘোষণা দিয়ে থাকে ফেডারেশন। কখনও স্পনসর প্রতিষ্ঠান দায়সারা ভাবে কিছু অর্থ পুরস্কার দেয়। কখনও সেটাও জোটে না খেলোয়াড়দের ভাগ্যে। সেদিক দিয়ে ব্যতিক্রমই বলতে হবে ফেন্সিং ফেডারেশনকে।
শুক্রবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্পনসর করছে বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড সুজুকি। আর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসেই নিজেদের আকর্ষণীয় সুজুকি মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন র‌্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী।

২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা।
জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠান সুজুকি মোটর বাইক। আর সুজুকি মোটরসাইকেলের বাংলাদেশে বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী অনুষ্ঠানে এসে বলেন, “আমরা মোটরসাইকেলের যে ব্যবসা করি সেটা তরুণদের জন্য। ফেন্সিংও তেমনি তরুণদের খেলা। আমি মনে করি ফেন্সিং ও মোটরসাইকেল হাতে হাত রেখে এগিয়ে যাবে। এখানে একটি কথা বলতে চাই। আপনারা অনুমতি দিলে পরের প্রতিযোগিতায় স্পনসর করবো মোটরসাইকেল। ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেই তাকে দেওয়া হবে সুজুকি বাইক।”

নিজে এক সময় গলফ খেলতেন রোমো রউফ চৌধুরী। সেই প্রসঙ্গ টেনে বলেন, “এখানে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। এখানে তরুণ অ্যাথলেটদের দেখে খুব ভালো লাগছে। এক সময় আমি গলফ খেলতাম। স্বপ্ন ছিল প্রফেশনাল গলফার হবো। কিন্তু সেটা হতে পারিনি। বাবার ব্যবসায় চলে এলাম। আজ যে প্রতিযোগিতায় আপনারা অংশ নিচ্ছেন এটা শুধু বিনোদনের জন্য না। পরে চাকরিতেও কাজে দেবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ। তিনি ফেন্সিংয়ে আরও বরাদ্দ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, “আসন্ন এসএ গেমসে আশা করি ভালো করবে ফেন্সাররা। সম্প্রতি ফেন্সিং ফেডারেশন বলেছিলো তাদের সহায়তা করতে। সেই প্রেক্ষিতে বলছি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে নিয়মিত বরাদ্দ আছে তার বাইরেও আরও ৫ লক্ষ টাকা অনুদান দেব। এটা শুধু এখনই না। এই ধরনের অনুদান অব্যাহত রাখব। তবে এই অনুদানের বিনিময়ে ফেন্সারদের অবশ্যই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক আনতে হবে।”
ফেন্সিংয়ের সোনা জয়ের জন্য প্রয়োজন বিদেশি কোচের। কিন্তু সেই কোচও পাওয়া যাচ্ছে না। বর্তমানে কোচের চাহিদা আকাশচুম্বি। বেতনও বেশি। তাই সহযোগিতার জন্য ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম চেয়ে রইলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, “ বর্তমানে ফেন্সিংয়ের কোচ পাওয়া খুব কঠিন। আমরা সিনিয়র ও জুনিয়র কোচ পেয়েছি। কিন্তু এদের বেতন ব্যয়বহুল। ৪-৫ হাজার ডলার মাসিক বেতন দিতে হয়। গতবার যেভাবেই হোক একজন পেয়েছিলাম। এবার তাদের পারিশ্রমিক বেড়ে গেছে। আমি ক্রীড়া সচিবকে অনুরোধ করব তিনি যেন আমাদের অন্তত কোনও কিছু না হলেও কোচের বেতন যদি স্পনসর করেন তাহলে অবশ্যই সামনের দক্ষিণ এশিয়ান গেমসে আমরা ঘুরে দাঁড়াবো এবং গতবারের চেয়ে আমরা এবার আরও ভালো ফল বয়ে আনব।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add