for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মার্চ ২০২৪, বুধবার, ২১:১৫:৪৫

এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৩-২৫ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে পরাজিত করে।
এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩৩-১৭ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয়স্থান লাভ করে।
বাংলাদেশ আনসার ও ভিডিপির মো. রবিউল ইসলাম সেরা খেলোয়াড় হয়েছেন।
এক্সিম ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
For add
For add
For add
For add
for Add