for Add

টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের মিশনে টাইগাররা

এ বছর টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে নয় ম্যাচ হারের খড়া কাটাতে সক্ষম হয় টাইগাররা।

এর আগে নিজ মাটিতে তিন ম্যাচের সিরিজে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে এ বছর তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই ফরম্যাটে কোন সিরিজ না হেরে বছর শেষ করতে পারবে টাইগাররা।

ঘরের মাঠে এক বর্ষপঞ্জিতে ওয়ানডে ফরম্যাটে সব সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু ঘর ও বিদেশ মাটি মিলিয়ে যেকোন ফরম্যাটে সব সিরিজে অপরাজিত থাকার মাইলফলক এখনও অর্জন করতে পারেনি টাইগাররা।

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘নেপিয়ারের জয়, মাউন্ট মাউঙ্গানুইতে শেষ দুই টি-টোয়েন্টিতে আমাদের অনুপ্রেরণা দিবে। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সিরিজ জিততে চাই।’

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যুতে খেলতে নেমে বাংলাদেশ আরও বেশি উজ্জীবিত হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই ভেন্যুতেই গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছিল টাইগাররা। ঐ ঐতিহাসিক টেস্ট জয়ের আগে ক্রিকেটের সব ফরম্যাটেই কিউইদের মাঠে সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

টেস্ট জয়ের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটেও হারের বৃত্ত ভাঙার পথ খুঁজে পেয়েছে টাইগাররা।

শান্ত বলেন, ‘ছেলেদের মধ্যে যথেষ্ঠ আত্মবিশ্বাস আছে। কিন্তু আত্মতুষ্টিতে না ভুগে পরের দুই ম্যাচের জন্য আমাদের পরিকল্পনা করা উচিত। আমি আশা করি, সবাই নিজেদের কাজ নিখুঁতভাবে করার জন্য সতর্ক থাকবে।’

নিউজিল্যান্ডকে ৯ উইকেটে ১৩৪ রানের মধ্যে আটকে রাখার পরও প্রথম ম্যাচে সহজে জিততে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে পাঠিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয় টাইগার বোলাররা। মাত্র ১ রানে কিউইদের ৩ উইকেট শিকার করেন শরিফুল-মাহেদিরা। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে বাজে শুরু।

২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন শরিফুল। মাহেদি ১৪ রানে ও মুস্তাফিজ ১৫ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে ১৮ দশমিক ৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৬ বলে অপরাজিত ৪২ রান করে দলের জয়ে অবদান রাখেন লিটন।
১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারে ৯৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে বিপদে পড়েছিলো টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন লিটন ও মেহেদি।

শান্ত জানান, এমন কন্ডিশনে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে রান তাড়া করা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে বলেই বিশ্বাস ছিল তার।

সব মিলিয়ে এ পর্যন্ত এই ফরম্যাটে ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জয় মাত্র ৪টিতে এবং নিউজিল্যান্ড জিতেছে ১৪টিতে।বাসস

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচীন রবীন্দ্র, জ্যাকব ডাফি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add