for Add

টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রথম দুই ম্যাচের বাজে পারফরমেন্সকে পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় শুধুমাত্র হোয়াইটওয়াশ এড়াতেই সহায়তা করেনি, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। -বাসস

আগামী ১৪ এবং ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত ভার্সনে নি:সন্দেহে আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা দল।

পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের মোকাবেলায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সবগুলোতেই সহজ জয় পেয়েছে আফগানিস্তান। অন্যদিকে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচে সহজভাবেই যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। অর্থাৎ আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে দলকে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। শেষ ওয়ানডের জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাস যোগাবে বলেই আশা করছেন লিটন।

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিলো।

তৃতীয় তথা শেষ ওয়ানডে ৭ উইকেটে জয়ের পর লিটন বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজের আগে শেষ ওয়ানডের জয় টনিক হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘ছেলেরা ভালো পারফরমেন্স করেছে। শরিফুল ও তাসকিন নতুন বলের সুবিধা কাজে লাগিয়েছে। মাঝের ওভারগুলোতে ভালো করেছে স্পিনাররা। পুরো কৃতিত্ব বোলারদের। নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী হয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবো।’

সিরিজে প্রথমবার খেলতে নেমে ২১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন শরিফুল। তার বোলিং নৈপুন্যে জয় নিয়ে মাঠ ছাড়ে বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ১৭ রানে এবং দ্বিতীয়টি ১৪২ রানে হেরে চাপে থাকা বাংলাদেশ।

শরিফুল বলেন, ‘এই জায়গা আসতে আমি কঠোর পরিশ্রম করেছি। আয়ারল্যান্ড সিরিজের পর আমাকে কিছু কাজ দিয়েছিলেন হাথুরুসিংহে ও ডোনাল্ড এবং আমি সেগুলো করেছি।’ তিনি আরও বলেন, ‘বোলিং জুটি যখন ভালো হয়, তখন ছন্দেরও উন্নতি হয়। তাসকিন খুব ভালো বোলিং করছিল যা আমার জন্য সহজ হয়ে গিয়েছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add