for Add

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম

গতকাল (৬ জুলাই) সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কন্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ (৭ জুলাই) বিকেলে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর অবসর প্রত্যাহার করে নিলেন তামিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারী বাসবভন গণভবনে বৈঠককালে তামিমের সাথে তার স্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের পরের দিন বৃহস্পতিবার তাড়াহুড়া করে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের অবসরের কথা জানান তামিম। ১৩ মিনিটের সাংবাদিক সম্মেলনে তামিম বলেন, ‘গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই মুহূর্তেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

তামিমের এমন সিদ্বান্তে অনেকটা হতাশা নেমে আসে দেশের ক্রিকেটাঙ্গনে। নিজের সিদ্বান্ত থেকে তামিমকে সরে আসার জন্য অনুরোধ করেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছিলো না। এমনকি তামিমের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিসিবি বস। শেষ পর্যন্ত অবসর নিয়ে কথা বলতে শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে যান তামিম।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বেরিয়ে এসে আজ সন্ধ্যায় গণমাধ্যমের সাথে কথা বলেন ভিন্ন এক তামিম। তিনি জানান, প্রধানমন্ত্রী আমাকে খেলায় ফিরতে বলেছেন। আমি আমার অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।

তামিম বলেন, ‘আজ বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর তিনি আমাকে ক্রিকেটে ফেরার নির্দেশ দেন তিনি। আমি আমার অবসরের সিদ্বান্ত প্রত্যাহার করছি।’

তামিম আরও বলেন, ‘আমি যে কাউকেই না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে না বলা অসম্ভব। পাপন ভাই যখন এখানে ছিলেন তখন মাশরাফি ভাই আমাকে ফোন করেছিলেন। তারাই এখানে বড় ফ্যাক্টর ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের বিরতি দিয়েছেন। আমি আমার চিকিৎসা সম্পন্ন করবো এবং আবারও ক্রিকেটে ফিরে আসবো।’

বিসিবি প্রধান পাপন বলেন, তিনি জানতেন এটি সমাধানের উপায় আছে। তামিমের সাথে বসতে পেরে এবং তার সিদ্বান্ত পরিবর্তনে রাজি করাতে পেরে স্বস্তি পেয়েছেন।

পাপন বলেন, ‘বৃহস্পতিবার তার সংবাদ সম্মেলন দেখে আমার মনে হয়েছে আবেগপ্রবণ হয়ে সিদ্বান্ত নিয়েছিলেন তামিম। আমি জানতাম, আমরা যদি একত্রে বসতে পারি আমি সমাধান খুঁজে পাবো।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে তার সাথে বসেছিলাম এবং সে শুধু জানিয়েছে অবসরের চিঠি প্রত্যাহার করছেন। অবসর নেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে ছয় সপ্তাহের বিরতি নিয়েছেন। খুব শীঘ্রই ক্রিকেটে ফিরবেন তিনি।’

তামিমের সিদ্বান্ত পরিবর্তনে স্বস্তি পেয়েছেন কিনা জানতে চাইলে, পাপন বলেন, ‘অবশ্যই আমরা স্বস্তি পেয়েছি। আমাদের অধিনায়ককে ছাড়া আমরা কিভাবে খেলবো?’

প্রথম ম্যাচ খেললেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকী দু’ম্যাচে খেলবেন না তামিম। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ৮ ও ১১ জুলাই বাকি দুই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। তামিমের জায়গায় দলে নেয়া হয়েছে রনি তালুকদারকে। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add