for Add

টি-টোয়েন্টি সিরিজে নেই জাহানারা, নতুন মুখ সাথী

ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার অভিজ্ঞ জাহানারা আলমের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মারুফা আক্তার এবং দিলারা আক্তারের সাথে দলে ফিরেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী অলরাউন্ডার সালমা খাতুন। তরুণদের খেলার সুযোগ করে দিয়ে পুলে খেলোয়াড়দের সংখ্যা বাড়াতেই শ্রীলংকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল সালমাকে।

সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী জাহানারা শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মাত্র ১টিতে খেলেছেন। জাহানারা ছাড়াও ভারত সিরিজে দলে জায়গা পাননি রুমানা আহমেদ।

সদ্য শেষ হওয়া ঢাকা নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউডিপিএল) দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ব্যাটার সাথী রানী।

প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন রানী। ৬ ইনিংসে ৫০ দশমিক ৮০ গড়ে ২৫৪ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১৫১ দশমিক ১৯। এমন পারফরমেন্সে ইমার্জিং এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দলে থাকলেও ভারত সিরিজে স্ট্যান্ড-বাই তালিকায় আছেন ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা এবং ফারিহা তৃষ্ণা।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

৯, ১১ এবং ১৩ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৬, ১৯ এবং ২২ জুলাই। -বাসস

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানী, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শানজিদা আক্তার মাগলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।

স্ট্যান্ড বাই : ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add