for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১৯:১৪:৫১

আগামী ১৩ মে শনিবার শুরু হচ্ছে চার জাতির ‘বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স (ইয়ুথ ও জুনিয়র) হ্যান্ডবল টুর্নামেন্ট’। পাঁচ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ১৭ মে।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আগের দুই আসর হয়েছিল ২০১০ ও ২০১৬ সালে। এবারের আগের দুই আসরের ব্যাপ্তি এবং সফলতাকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। এ জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বিশ্বের ৪৭টি দেশে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে টুর্নামেন্টটি দেখতে পাবেন দর্শকরা। একই সঙ্গে টুর্নামেন্টের ফেইসবুক পেইজেও লাইভ দেখানো হবে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বেলা ১২টায় ভারত ও নেপালের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। টুর্নামেন্টের বাকী দুই দল হচ্ছে মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ। সবগুলো দেশেরই অনুর্ধ্ব- ১৭ (ইয়ুথ) ও অনুর্ধ্ব- ১৯ (জুনিয়র) দল অংশ নিবে এই টুর্নামেন্টে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর হোসেন।
For add
For add
For add
For add
for Add