for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:১৩:৩৮

এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার যশোর জেলার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৩০-১৯ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে ১৮-১১ গোলে বিজয়ী দল এগিয়ে ছিল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ আনসারের আলপনা আক্তার।
এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২৭-৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩২-১০ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান। এসময় যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো. নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add