for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১৯:৩৬:৪৭

এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার খেলা সেমিফাইনালে গড়িয়েছে। আগামীকাল যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে
প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ এবং দ্বিতীয় সেমিফাইনালে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এক অপরের মোকাবেলা করবে। এরপর বিজয়ী দুই দল ফাইনালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।
আজ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আনসার ২৮-০২ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ১৯-০৭ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ১৭-০২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ৩২-০৬ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে ও বাংলাদেশ আনসার ৪১-১০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২১-১৭ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৩-২১ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add