for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ২২:১৯:৩১

এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা আজ শুক্রবার থেকে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ ও কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উদ্বোধনীদিনে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১৫-১ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ আনসার ৩৫-১ গোলে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ১৫-৭ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৯-৫ গোলে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ২৭-৪ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৮-৬ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৯-৭ গোলে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৯-৮ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৪-১ গোলে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ ১৮-৬ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ১১-৫ গোলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add