for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২০:১৩:৫৯

ওয়ালটন ফেডারেশন কাপ পুরুষ হ্যান্ডবলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫-২৯ গোলে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১২ গোলে এগিয়ে ছিল।
চমৎকার ক্রীড়া নৈপুন্যে দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তারিকুর রহমান।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পৃষ্ঠপোষক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব, সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন এবং নির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবু এসময় উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add