for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৬:২৯:৫৫

ওয়ালটন ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলে বাংলাদেশ আনসার ও ভিডিপি শিরোপা অক্ষুন্ন রেখেছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৫-২৮ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৬-১২ গোলে এগিয়ে ছিল।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের খাদিজা।
পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতায় নারী বিভাগে চারটি দল যথাক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি, তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশগ্রহণ করে।
এর আগে ২০২০ সালে ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। ওই আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
বৃহস্পতিবার পুরুষ বিভাগের ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার ও ভিডিপি একে অপরের সাথে মোকাবেলা করবে।
For add
For add
For add
For add
for Add