for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২১:০৮:৩০

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল নারী বিভাগের ফাইনাল আগামীকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আনসার একে অপরের সাথে মোকাবেলা করবে।
আজ দিনের প্রথম ম্যাচে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৩২-১৬ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগে আজ জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার। প্রথম ম্যাচে বর্ডার গার্ড একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ৪৪-১১ গোলের ব্যবধানে হারিয়েছে টীম হ্যান্ডবল ঢাকাকে। বিজয়ী দল প্রথমার্ধে ২২-৬ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের বিপক্ষে ৪০-২৪ গোলে জয় পায় বাংলাদেশ আনসার। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-৮ গোলে এগিয়ে ছিল।
For add
For add
For add
For add
for Add