for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১৮:৫৫:২৯

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল (নারী ও পুরুষ) প্রতিযোগিতা আজ থেকে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে।
পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ফরেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মো. জাফর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন-হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৯-১৪ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-১০ গোলে এগিয়ে ছিল। এই বিভাগের আরেক ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৬-২৪ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
এদিকে পুরুষ বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৪-২২ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে ও দ্বিতীয় ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৩১-২৪ গোলে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add