for Add

প্রথম কোয়ালিফায়ার নিশ্চিতের লড়াইয়ে রংপুর-কুমিল্লা কাল মুখোমুখি

জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত হবে। এমন সমীকরণ নিয়ে বিপিএলের লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স একে অপরের মুখোমুখি হচ্ছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও কুমিল্লার ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

লিগ পর্বে ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স।

কোয়ালিফাইয়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাবার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট আছে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের দ্বিতীয়স্থানে রংপুর। তৃতীয়স্থানে রয়েছে কুমিল্লা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট হবে জয়ী দলের। এক্ষেত্রে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লা ম্যাচের জয়ী দল।

প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল সরসারি ফাইনালে খেলবে। প্রথম কোয়ালিফাইয়ারে হারলেও ফাইনালে খেলার আশা টিকে থাকবে হেরে যাওয়া দলের। তখন হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানে থাকা এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতলে ফাইনাল নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

এজন্য প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা ছাড়া বিকল্প পথ নেই। এখন পর্যন্ত টানা ছয়টি ম্যাচ জিতেছে রংপুর। টানা আট ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে কুমিল্লা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে ৩৪ রানে হেরেছিলো কুমিল্লা। এবার রংপুরকে হারিয়ে প্রতিশোধ নেয়ার সাথে-সাথে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্য কুমিল্লার।

অন্যদিকে কুমিল্লার বিপক্ষে জয়ের জন্য মরিয়া রংপুর। গতরাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা যদি কুমিল্লার বিপক্ষে জিততে পারি, আমাদের এক বা দুইয়ে থাকার সুযোগ থাকবে। অবশ্যই আমার কাছে মনে হয়, এই সুযোগটা নেয়ার চেষ্টা করবো এবং সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে।’

রংপুর-কুমিল্লার ম্যাচের দিন সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে লড়বে সাকিবের ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। এ ম্যাচ দিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ হবে। শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়ার কোন সুযোগ নেই আগেই প্লে-অফ নিশ্চিত করা বরিশালের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বরিশাল। ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে খুলনা।

খুলনার বিপক্ষে জয় বা হারলেও বিপিএলের এলিমিনটর ম্যাচে খেলতে হবে বরিশালকে। সেখানে বরিশালের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লার ম্যাচের হেরে যাওয়া দল। -বাসস

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add