for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ০:৫৪:৫২

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার মনসুর স্পোর্টিং ক্লাব ৩০-১৫ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিলো।
চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে লিগে সেরা খেলোয়াড় হয়েছেন মনসুর স্পোর্টিং ক্লাবের মো. সোহেল রানা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
For add
For add
For add
For add
for Add