for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১:৩৮:৪৪

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে সহজ জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার উত্তাপহীন একমাত্র ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৩৬-২৫ গোলে স্টার স্পোর্টসকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৩-১২ গোলে এগিয়ে ছিল।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ২টায় মনসুর স্পোর্টিং ক্লাব ও পূর্বাচল পরিষদ এবং বিকেল ৩টায় ওল্ড আইডিয়ালস ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে মোকাবেলা করবে।
For add
For add
For add
For add
for Add