for Add
নিজস্ব প্রতিবেদক : ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১:৩০:৩০

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে ওল্ড আইডিয়ালস ও পূর্বাচল পরিষদ নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে ওল্ড আইডিয়ালস একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৩১-১৬ গোলে স্টার স্পোর্টসকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-৭ গোলে এগিয়ে ছিলো।
এদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে পূর্বাচল পরিষদও হেসে খেলে ৩৭-১৪ গোলে হারিয়েছে সতীর্থ ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-৫ গোলে ছিলো।
আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও স্টার স্পোর্টস এবং বিকেল সোয়া ৪টায় মনসুর স্পোর্টিং ক্লাব ও সতীর্থ ক্লাব একে অপরের সাথে মোকাবেলা করবে।
For add
For add
For add
For add
for Add