for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২৩:০০:২৫

আগামী ২৯ জানুয়ারি থেকে ‘কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু হচ্ছে। এবার লিগে মোট ছয়টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হচ্ছে ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
টুর্নামেন্ট উপলক্ষে আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। লিগ কমিটির চেয়ারম্যান মো. মজিবুল হক ও সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন এসময় উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add