for Add

করপোরেট লিগ দিয়ে নারী কাবাডিতে নতুন যুগের শুরু

উৎসবমুখর পরিবেশে আজ রোববার সন্ধ্যায় পর্দা উঠেছে করপোরেট নারী কাবাডি লিগের। জাতীয় কাবাডি স্টেডিয়ামে ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মেয়েদের করপোরেট লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্মসম্পাদক ও করপোরেট নারী লিগের ভাইস চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, সদস্য সচিব আরিফ মিহিরসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

যদিও করপোরেট নারী লিগের প্রথম লেগ ইতোমধ্যে শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় লেগ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ঢাকা টুয়েলভ ৩৫-২০ পয়েন্টে হারায় মতলব থান্ডারকে।

করপোরেট লিগ উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, ‘করপোরেট লিগ নারী জাতীয় কাবাডি দলের জন্য শক্তিশালী পাইপলাইন হতে পারে। এটা নিয়মিত রাখতে পারলে দেশের কাবাডির ভবিষ্যত উজ্জ্বল হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন জানান, ‘মেয়েদের করপোরেট লিগ হওয়ায় কাবাডিতে রীতিমত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী খেলোয়াড়দের মধ্যে প্রাণসঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটাবে। এর সুফল পেতে করপোরেট লিগ নিয়মিত আয়োজন করা জরুরি।’

করপোরেট লিগ উদ্বোধন শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, ‘ক্রিকেট, ফুটবলের মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে। করপোরেট লিগ হওয়ায় কাবাডির মেয়েরাও আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবে। তখন পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া গেলে সেখান থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।’

প্রথম করপোরেট লিগে অংশ নিচ্ছে ৬টি দল। বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স। সবশেষ জাতীয় দলে খেলা মতলব থান্ডারের আইকন শারমিন সুলতানা রিমা, বেঙ্গল ওয়ারিয়র্সের আইকন হাফিজা আকতার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের আইকন দিশা মনি সরকার, ঢাকা টুয়েলভের আইকন রেখা আকতার, নরসিংদী লিজেন্ডসের আইকন রুপালী আকতার ও টেকনো মিডিয়ার আইকন স্মৃতি আকতার।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add