for Add

বাংলাদেশ নারী দলের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু

হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল। রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ রানে ২ উইকেট হারায় তারা। ১ রান করে আউট হন ওপেনার মুরশিদা খাতুন ও তিন নম্বরে নামা ফারজানা হক। শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন আরেক ওপেনার শারমিন আকতার ও অধিনায়ক নিগার সুলতানা। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটিও গড়েন তারা। শারমিন ২৯ রানে ফিরলেও চতুর্থ উইকেটে লতা মন্ডলকে ৫৫ রান যোগ করেন নিগার।

৪২তম ওভারে দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন লতা। ২২ রান করেন তিনি। ইনিংসের শেষ ৫ ওভারে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশ। এসময় ৪ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান যোগ করে তারা। ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪টি চার ও ১টি ছক্কায় ১৩৩ বল খেলে সর্বোচ্চ ৭৩ রান করেন নিগার। শেষ দিকে রিতু মনি ৯ বলে ১৫ রান করেন।

১৮১ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই ৫০ রান পায় নিউজিল্যান্ড। নবম ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন পেসার জাহানারা আলম। পরপর দুই বলে ওপেনার সোফি ডিভাইনকে ২১ ও তিন নম্বরে নামা অ্যামেলিয়া কারকে খালি হাতে বিদায় দেন জাহানারা।

তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন সুজি বেটস ও ম্যাডি গ্রিন। বেটস ৯৩ ও গ্রিন ৫৯ রানে অপরাজিত থাকেন। ৩২ রানে ২ উইকেট নেন জাহানারা।

আগামী ১৪ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড নারী দল।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add