for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ২০:১০:৫২

শেখ রাসেল দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগে আজগর মুন্সী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। আজ তারা শিরোপা লড়াইয়ে ৩২-২০ গোলে নওজোয়ান ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আজগর মুন্সী স্মৃতি সংসদ, রানার্সআপ নওজোয়ান ক্লাব, তৃতীয় মানিকনগর যুব সংঘ ও চতুর্থস্থান লাভকারী সিংনা সংঘ আগামী বছর থেকে প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে খেলবে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এনাম-এ-খোদা জুলুসহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
For add
For add
For add
For add
for Add