for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার, ২:৪৪:০০

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দুপুর দেড়টায় বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ও সানিডেল স্কুল এবং স্থান নির্ধারণী ম্যাচে দুপুর ১২টায় শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ও কদমতলা পূর্ব বাসাবো স্কুল মোকাবেলা করবে ।
এদিকে বিকেল ৩টায় বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও সেন্ট গ্রেগরী হাই স্কুল এবং স্থান নির্ধারণী ম্যাচে সকাল সাড়ে দশটায় সানিডেল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মুখোমুখি হবে।
২৯ আগস্ট বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-২৫ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল ২৬-২৩ গোলে সানিডেল স্কুলকে পরাজিত করেছে।
বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ২১-০২ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সানিডেল স্কুল ১৬-১২ গোলে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
For add
For add
For add
For add
for Add