for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ আগস্ট ২০২২, সোমবার, ৪:১১:১০

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ২৮ আগস্ট বালক বিভাগে চারটি এবং বালিকা বিভাগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ম্যাচে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২০-১৫ গোলে সানিডেল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২৯-০৯ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৭-১৮ গোলে মাইলস্টোন কলেজ এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল ৪৩-১২ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।
অপরদিকে শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ১৫-০৫ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সানিডেল স্কুল ২৫-০২ গোলে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ০৬-০৩ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add