for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০২২, রবিবার, ১৬:০৫:৩৯

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক বিভাগে সানিডেল স্কুল, মাইলস্টোন কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল ও মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সানিডেল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল ও মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ২৭ আগস্ট বালক বিভাগে মাইলস্টোন কলেজ ১৮-১৬ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় ১৯-০৭ গোলে নৌবাহিনী কলেজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২৩-০০ গোলে মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে, আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২৩-০৬ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজকে সানিডেল স্কুল ২৩-০৬ গোলে শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুলকে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৩০-০৬ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ১৫-০০ গোলে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলকে ধানমন্ডি টিউটরিয়াল ১৮-০৮ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ২৪-০৭ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ১৬-০৩ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
এদিকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বালিকা বিভাগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ০৫-০২ গোলে নৌবাহিনী কলেজকে, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ০৭-০৬ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ২১-০০ গোলে মডেল একাডেমিকে ও মাইলস্টোন কলেজ ১৩-০২ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add