for Add
বাসস : ২৭ আগস্ট ২০২২, শনিবার, ৪:৩৪:০০

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ২৬ আগস্ট বালক বিভাগে আরো ছয়টি এবং বালিকা বিভাগে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ২১-০৪ গোলে মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল ১৪-০৫ গোলে মডেল একাডেমিকে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ২২-২০ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৪-০৭ গোলে ঢাকা গভ: মুসলিম হাই স্কুলকে, সেন্ট গ্রেগরী হাই স্কুল ৩০-১৭ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে এবং মাইলস্টোন কলেজ ১৭-০৯ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
এদিন শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বালিকা বিভাগে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ০৪-০২ গোলে মডেল একাডেমি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ১১-০৫ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ০৬-০৪ গোলে মডেল একাডেমি এবং সানিডেল স্কুল ২০-০০ গোলে নৌবাহিনী কলেজের বিরুদ্ধে জয়লাভ করে।
For add
For add
For add
For add
for Add