for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ আগস্ট ২০২২, শুক্রবার, ১৩:৩৩:৫৪

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সর্বোচ্চ ৪০টি দলের অংশগ্রহণে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ২৫ আগস্ট প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুুল ১৪-১১ গোলে আইডিয়াল স্কুুলকে পরাজিত করে। বালক বিভাগের অন্য ম্যাচে সানিডেল স্কুল ৩১-৫ গোলে মডেল একাডেমিকে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২২-৫ গোলে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজকে, মাইলস্টোন কলেজ ১৮-১৫ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল ৪১-৩ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করে।
এদিকে শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বালিকা বিভাগে কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১১-৬ গোলে মাইলস্টোন কলেজকে, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ২০-০ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে, সানিডেল স্কুল ২৯-০ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে এবং কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৮-০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add