for Add

আবারো শিরোপা লড়াইয়ে বাংলাদেশ-কেনিয়া

ইরাক, ইন্দোনেশিয়া, নেপাল গ্রুপ পর্বে তিন দলের কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি কেনিয়াকে। লড়াই হওয়ার কথা ছিল যে ম্যাচে সেই শ্রীলংকাও পাত্তা পায়নি আফ্রিকান দেশটির কাছে। আজ বুধবার প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৪৯-২৯ পয়েন্টে হারানো আফ্রিকান দেশটি সবাইকে দেখিয়েছে তারা কতটা পাওয়ার ফুল। উচ্চতায় এবং শারীরিক শক্তিতে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকা কেনিয়ার বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার আবারও বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকে অনেকে দেখছেন পাওয়ার বনাম টেকনিকের লড়াই। কারণ টেকনিক্যালি কেনিয়ার চেয়ে এগিয়ে সাজু রামের দল। তারা বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে জাতির পিতার নামের টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে।

প্রথম বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালের পূনরাবৃত্তি এবারও। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ। আর গতবার হারের প্রতিশোধ নেয়া কেনিয়ার একটাই টার্গেট সোনালী রংয়ের ট্রফিটা। দু’দিন পর স্বাধীনতা দিবস। স্বাধীনতার মাসে বাঙ্গালি জাতিকে শিরোপা আনন্দে ভাসাতে চান তুহিন তরফদাররা।

ইরাকের বিপক্ষে জয়ের পর কোচ সাজু রামও বলেছেন ফাইনালে কেনিয়ার বিপক্ষে তারাই পরিস্কার ফেবারিট,‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি; আনন্দিত। দলের পারফরম্যান্সে আমি খুবই আতœবিশ্বাসী। আশা করি কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো।’

ইরাক ম্যাচের সেরা খেলোয়াড় জাকির হোসেনও শিরোপা জিততে মরিয়া, ‘কেনিয়ার সুবিধা হলো ওরা অনেক লম্বা। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে। আমরা যেহেতু ভারত, বাংলাদেশের সেরা কোচদের অধীনে অনুশীলন করেছি; আর আমাদের টিম স্পিরিট অনেক বেশি। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হচ্ছে। দেশের সার্পোট আছে, দেশের মাটিতে খেলা হচ্ছে। জনগণের সার্পোট আছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবে।’

গতবার শূন্য হাতে ফিরেছিল কেনিয়া। এবার শিরোপা জেতার লক্ষ্য নিয়েই ঢাকায় এসেছে আফ্রিকান দেশটি। শিরোপা জয়ের সঙ্গে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে তাদেও সামনে। শ্রীলংকা ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া নাম্বার টেইন হাগাই ওদিয়াম্বো ওজাক প্রতিশোধে বিশ্বাসী নয়,‘গত বছরও আমরা বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম। তখন কিন্তু প্রথমার্ধে আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম।

কিন্তু এরপর কিছু ছোট ছোট ভুলের কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে যাই। দুই পয়েন্টের ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে যায় বাংলাদেশ। এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা সেই ভুলগুলো নিয়ে অনেক কাজ করেছি। আশা করি এবার আর সেই ভুলগুলো হবে না এবং আমরা ট্রফি জিতব। গতবারের পূনরাবৃত্তি করতে চাইনি। আমরা বিশ্বাস করি প্রথমার্ধে যদি ১০ পয়েন্টে এগিয়ে থাকি,তাহলে ম্যাচে আমরা হারব না। আর এখানে প্রতিশোধ বলে কিছু নেই। এটা একটা ম্যাচ। আমরা ফাইনালটা উপভোগ করতে চাই। ্আর সেরা দলই কিন্তু চ্যাম্পিয়ন হবে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add