for Add

লঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আক্ষরিক অর্থে বাংলাদেশের লড়াইটা হয়েছে শ্রীলঙ্কার নম্বর টেন আসলাম সাজার সঙ্গে। চল্লিশ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে লঙ্কানদের হয়ে বেশিরভাগ সময় রেইডিংয়ে ছিলেন তিনি। তাকে আটকাতে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেছেন তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। নিজে একক পারফরম্যান্স করে সব আলো কেড়ে নিলেও দলকে জেতাতে পারেননি আসলাম। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে লাল সবুজের দলটি।

আজ সোমবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শক্তিশালী শ্রীলঙ্কাকে ১টি লোনাসহ ৪০-৩৮ পয়েন্টে হারিয়ে গ্রুপ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

প্রথমার্ধে শ্রীলঙ্কা একটি লোনা পেলেও বাংলাদেশ এগিয়ে ছিল ১৮-১৭ পয়েন্টে। হারলেও লংকানরা গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে শেষ চারে। ‘এ’ গ্রুপে তিন জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের, সমান ম্যাচে দুই জয়ে লংকানদের পয়েন্ট ৪।

২৩ মার্চ বুধবার বিকেল ৩টায় গ্রুপ ‘বি’ রানার্সআপ দলের সঙ্গে ফাইনালের উঠার লড়াইয়ে নামবে সাজুরামের দল। আর একই দিন দুপুর ২টায় প্রথম সেমিতে শ্রীলংকা খেলবে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্রীলঙ্কার আসলাম সাজা। পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ হাজার টাকা ও ক্রেস্ট। তার হাতে পুরস্কার তুলে ধরেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্নসম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্তি ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।

বঙ্গবন্ধু কাপের প্রথম আসরে এই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দু’দলের র‌্যাংকিংয়ে ব্যবধান মাত্র এক পয়েন্টের। বাংলাদেশ পাঁচ এবং শ্রীলঙ্কার অবস্থান ছয় নাম্বারে। সমশক্তির দু’দলের লড়াইটি জমে উঠে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সমতা আনে। আবার রাজিব-তুহিনদের অসাধারন রেইডে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। কিন্তু দ্বীপ দেশটি প্রতিবারই দারুণভাবে খেলায় ফিরে আসে। বিশেষ করে আসলাম সাজা রেইড নিতে গিয়ে লঙ্কানদের পয়েন্ট এনে দেন।

একপর্যায়ে ৬-৪ পয়েন্টে লিড নেয় শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশ সমতা আনে তো শ্রীলঙ্কা এগিয়ে যায়। তবে প্রথমার্ধে চাপে ছিল বাংলাদেশই। পুরো সাতজন একসঙ্গে কম সময় খেলেছেন। কয়েকবার অলআউটের হাত থেকে দলকে বাঁচান মিজান-রবিউলরা। শেষ পর্যন্ত অলআউট হতে হয়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে প্রথমবার অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কা লোনা পেলেও প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৮-১৭ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধে শুরুটা দারুণ করে বাংলাদেশ। আরদুজ্জামান মুন্সি-রাজিবদের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ লিড নেয় ২৭-২২ পয়েন্টে। এরপরই যেন খেই হারিয়ে ফেলে লাল সবুজের দলটি। আসলামের কল্যানে লিডও নেয় তারা। এই অর্ধে দ্বিতীয়বার অলআউট হয় স্বাগতিকরা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে জমে ওঠে। ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে যায় শ্রীলঙ্কা। রেইডার আসলামকে আটকিয়ে ৩৮-৩৮ পয়েন্ট এগিয়ে যায় বাংলাদেশ। তবে রিভিউ নেয় লঙ্কানরা। তাতে সফল হয় তারা। এরপর বাংলাদেশ লিড নেয় ৩৯-৩৮ পয়েন্টে। ম্যাচের শেষ কয়েক সেকেন্ড আরদুজ্জামান মুন্সি পয়েন্ট আনতেউ মেতে উঠে গ্যালারি। ৪০-৩৮ পয়েন্টে জিতে যায় বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add