for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ ২০২২, রবিবার, ২১:০২:০৬

স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ ফাইনালে বিজিবি ৩৭-৩০ গোলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে পরাজিত করে।
বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১২ গোলে এগিয়ে ছিল। বিজিবির মেহেদী সর্বোচ্চ ১১টি গোল করেছেন। তবে টুর্নামেন্ট সেরা হয়েছেন গোলরক্ষক তারিকুল।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
For add
For add
For add
For add
for Add