for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার, ২১:১০:০৫

এক ম্যাচ হাতে রেখেই এবার আশরাফুলের হ্যাটট্রিকের উপর ভর করে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে ইরানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল জিমি-সবুজ-আশরাফুলরা।
ইরানের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ শুরুতেই গোল খেয়ে বসেছিল। এরপর লাল-সবুজের দেশ পরপর ৫ গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেছেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার। জয়ের নায়ক আশরাফুল পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
উল্লেখ্য বাংলাদেশ আগামী ১৭ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের সঙ্গে মোকাবেলা করবে।
For add
For add
For add
For add
for Add