for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২:৪০:২৩

মহান বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট সোমবার থেকে শুরু হয়েছে। এ টুর্নামেন্টে ছয়টি করে পুরুষ ও নারী হ্যান্ডবল দল অংশ নিচ্ছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মহান বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি।
উদ্বোধনী দিনে নারী বিভাগে জামালপুর স্পোর্টস একাডেমি ৪৭-১৮ গোলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার বিপক্ষে জয়লাভ করে। অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩১-১৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৭-১৮ গোলে হারিয়েছে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলকে।
এদিকে পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২-৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add