for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উজ্জীবিত বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ টানা তিনটি সিরিজ জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আসন্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

যদিও উইকেটের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। কিন্তু দুই প্রতিবেশী দেশের বিপক্ষে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা সেরা প্লাটফর্ম মনে করছে টিম ম্যানেজমেন্ট।

টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাইপর্ব থেকেই চারটি জয় এসেছে। বাছাইপর্বের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে।

বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং নৈপূণ্যে জিতেছিলো টাইগাররা। ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। মেরেছেন ৭টি চার ও ৩টি ছক্কা । ওই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আফতাব আহমেদও। ৪৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেছিলেন তিনি।

ওই ঐতিহাসিক জয়ের পর ধারাবাহিকতা ছিল না বাংলাদেশের। ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ আসরে জয়হীন ছিল টাইগাররা।

এবার দলের দায়িত্ব মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। সাথে থাকছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার এবং সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসের অভিজ্ঞদের মিশ্রন। যে কোন পরিস্থিতিতে যেকোন দলকে হারানো লক্ষ্য বাংলাদেশের। কিন্তু তারপরও এটি একটি বিশাল চ্যালেঞ্জ, বিশেষ করে স্পোর্টিং উইকেটে তাদের ভাল খেলার সামর্থ্য একেবারেই প্রশ্নবিদ্ধ।

তাই চ্যালেঞ্জ নিয়েই আজ রাতে বিশ্বকাপের জন্য ওমান যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার আগে ওমানে অনুশীলন করবে টাইগাররা। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব ও মুস্তাফিজ ৯ অক্টোবর দলের সাথে যোগ দিবেন।

কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে বিশ্বকাপের দু’সপ্তাহ আগে ওমান যাচ্ছে মাহমুদুল্লাহ এন্ড কোং। টি-টোয়েন্টি পারফরমেন্সে ধারাবাহিক ব্যর্থতা এবং সমালোচনার পরও এবারের বিশ্বকাপে ভাল কিছু করার আশা মাহমুদুল্লাহরও। দলে বেশ কিছু অলরাউন্ডার ও বোলিং শক্তির জন্য আত্মবিশ্বাসী অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের শক্তির দিক হলো অলরাউন্ডার ও বোলিং বিভাগ।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘এছাড়া আমাদের ব্যাটিংও ভাল এবং দলের ভারসাম্যও দারুণ। আমাদের পাঁচ বা ছয় জন অলরাউন্ডার আছে যারা ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারে। আমাদের ফাস্ট বোলাররা এ মুহূর্তে ভাল পারফর্ম করছে। স্পিন সব সময়ই আমাদের শক্তি। যদি তারা তাদের স্বাভাবিক পারফরমেন্স করতে পারে, আশা করি আমরা ভাল ফলাফল পাবো।’

সম্প্রতি বাংলাদেশ দলের পারফরমেন্স খুবই ভাল। ১৩ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি আছে তাদের। বিশ্বের দুই পরাশক্তিকে হারানোর আগে বিদেশের মাটিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

দলের সেরা তারকা সাকিব আল হাসান বিশ্বকাপে ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এ বিশ্বকাপে একটি ভাল সুযোগের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। এর বড় কারণ হলো আমরা শেষ তিনটি সিরিজ জিতেছি। জয়ের কোন বিকল্প নেই। যখন একটি দল জিতে, তখন জয়ের মানসিকতা থাকে, এটি অন্য মাত্রার আত্মবিশ্বাস দেয়। আপনি যদি খুব ভাল খেলেন এবং একটি ম্যাচ হারেন, তাহলে আপনার এ আত্মবিশ্বাস থাকবে না। আমরা আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চাই।’

আগের ছয় আসরেই খেলেছেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ। এবার এই তিনজনের দায়িত্ব অন্য সবার চেয়ে বেশি। আবার দলে এমন দু’জন খেলোয়াড় আছেন যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। তারা হলেন- শামীম পাটোয়ারী এবং শরিফুল ইসলাম। যদিও সেটি ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ প্রথম বড় বিশ্বকাপে খেলবেন তারা।

লিটন দাস, মুস্তাফিজের মত প্রতিভা বাংলাদেশ দলে রয়েছে। কিন্তু তাদের কেউই ধারাবাহিক নন। তবে তারা তাদের নির্দিষ্ট দিনে জ্বলে উঠতে পারেন।

নির্বাচক আব্দুর রাজ্জাকের বিশ্বাস বিশ্বকাপে বাংলাদেশ ভাল করবে। তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা দল পেয়েছি যা বিশ্বকাপে যাচ্ছে। আশা করছি ভাল ফল পাওয়া যাবে। কিন্তু আমি বলবো না দলকে একটি নির্দিষ্ট অবস্থানে দেখতে চাই। ভালোর কোন শেষ নেই। তবে আমি বলবো, দল চ্যাম্পিয়ন হলে আমি খুশি হবো। আমি চাই বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলুক।’

বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add