for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর দেশ ছাড়বে ক্রিকেট দল

ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দু’টি অনুশীলন ম্যাচ খেলতে দুবাই যাবে মাহমুদুল্লাহ রিয়াদরা।

প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউগিনি।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাইপর্ব পেরোতে সক্ষম হলে মূলপর্ব বা সুপার টুয়েলভ-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, ১ অক্টোবর স্পন্সর প্রতিষ্ঠান দারাজের সাথে একটি ভিডিও শুট দিয়ে বিশ্বকাপ যাত্রার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

এরপর কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। পরের দিন ওমানের শহর মাস্কাটের ফ্লাইটে রওনা দেয়ার আগে ২ অক্টোবর করোনা পরীক্ষা করা হবে।

মাস্কাটে পৌঁছার একদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশে এবং এরপর টানা চার দিন অনুশীলন করবে তারা। এরপরে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে তারা। সেখানে একদিন কোয়ারেন্টাইনে থাকার পরের দিন অনুশীলন করবে টাইগাররা। ১২ ও ১৪ অক্টোবর দু’টি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

অনুশীলন ম্যাচ শেষে আবারো মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। সেখানে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে প্রথম ম্যাচ বাংলাদেশের। ১৯ ও ২১ অক্টোবর পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ দল সহজেই বাছাইপর্ব পেরিয়ে সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জন করবে আশা করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add