for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৭:২৪:৪৩

ওয়ালটন জাতীয় যুব অনূর্ধ্ব-১৭ বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা।
আজ রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে পঞ্চগড় ২৭-১৫ গোলে নওগাঁকে পরাজিত করে। প্রথমার্ধে কিজয়ী দল ১৩-০৮ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের মেরী ও সানজিদা সর্বোচ্চ ৬টি করে গোল করেন। অন্যদিকে নওগাঁর হয়ে সুবর্ণা ও সুমি সর্বোচ্চ ৫টি করে গোল করেন।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন পঞ্চগড়ের সানজিদা। তাকে ট্রফি দেয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা
হয়।
এদিকে স্থাননির্ধারণী ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৭-১৫ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয়স্থান লাভ করেছে। প্রথমার্ধে জয়ী দল ১১-০৫ গোলে এগিয়ে ছিল। জামালপুরের সাদিয়া সর্বোচ্চ ১১টি গোল করেন। ঢাকার হয়ে বৈশাখী সর্বোচ্চ ৬টি গোল করেন।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
For add
For add
For add
For add
for Add