for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শামীম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান শামীম পাটোয়ারী। তিনি জানান, ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে ভাল ব্যাটিং দেখিয়ে প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত তিনি।

গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হবার পরই সিনিয়র দলে তার জায়গা পাকাপোক্ত করেন শামীম। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে লোয়ার-অর্ডারে ব্যাটিংয়ের পারদর্শী একজনকে খুঁজছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এছাড়া তার দুর্দান্ত ফিল্ডিংও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গণমাধ্যমকে আজ শামীম বলেন, ‘এটি (বিশ্বকাপ) একটি বড় মঞ্চ এবং এখানে অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকবে। তাই আমি মনে করি সেখানে ভাল করা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।’ তিনি আরো বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলাম। এখানেই আসল বিশ্বকাপ। ভাল ফলাফল করার ব্যাপারে আমি আশাবাদী।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মত বাংলাদেশ দলে সুযোগ পান শামীম। ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরমেন্স তাকে দলে সুযোগ করে দেয়।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ।

দলে সুযোগ পাওয়ার পর এখনও কোন সিরিজ হারের স্বাদ পাননি শামীম। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। শামীম বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, আমি দলে আসার পর আমরা তিনটি সিরিজ জিতেছি। তাই আমরা বিশ্বকাপে ভাল করার ব্যাপারে খুব আশাবাদী।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছেন শামীম। ওই সিরিজে স্লো উইকেটের কারণে রান করতে রীতিমত সংগ্রাম করতে হয়েছিল ব্যাটসম্যানদের। তবে বিশ্বকাপে ব্যাটসম্যানরা ভাল অবস্থায় থাকবে বলে মনে করেন শামীম।

তিনি বলেন, ‘উইকেট আপনাকে অনেক উপকার করতে পারে। আপনি যেমন দেখেছেন, এখানে উইকেট ভিন্ন ছিল এবং আমরা সহজে স্কোর করতে পারিনি। কিন্তু সাধারণত বিশ্বকাপের উইকেট ভাল হয়। আমাদের সিনিয়র খেলোয়াড়দের দেখে আমি বেশ আশাবাদী, তারা খুব ভাল করবে। আমাদের প্রধান ব্যাটসম্যানরা এখানে সফল হয়নি এবং আমি মনে করি, তারা সেখানে ভাল করবে।’

শামীম জানান, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদসহ দলের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাচ্ছি। আমি অনূর্ধ্ব-১৯ দল থেকে এসেছি। অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় দলে খেলার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। কিন্তু সিনিয়র খেলোয়াড়রা আমাকে অনেক সাহায্য করছেন। অধিনায়ক সব সময় আমাকে সমর্থন করেছেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add