for Add

৩১ মে থেকে ডিপিএল শুরু

আগামী ৩১ মে থেকে ২০১৯-২০ সালের বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করার সিদ্বান্ত নিয়েছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।

লিগটি ৬ মে থেকে শুরুর কথা ছিল। তবে কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় এবং বর্তমান লকডাউনের কারণে লিগের শুরুটা পিছিয়ে দিতে বাধ্য হয় সিসিডিএম।

২০১৯-২০ সালের মৌসুমটি গেল বছরের ১৯ মার্চ স্থগিত হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ায় এক রাউন্ড পরই লিগটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এবার প্রতিযোগিতাটি সম্পূর্ণ নতুন রুপে শুরু হবে এবং অন্যবারের ন্যায় ৫০ ওভারে না হয়ে তা টি-টোয়েন্টি ফরম্যাটে হবে।

সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, ‘বিসিবি’র সমর্থন নিয়ে ৩১ মে থেকে ডিপিএল আয়োজনের পরিকল্পনা করেছে সিসিডিএম। আগেই সিদ্ধান্ত হয়েছিল, এটি টি-টোয়েন্টি ইভেন্ট হবে। ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমরা বিশ্বাস করি ২০১৯-২০ লিগের জন্য টি-টোয়েন্টিই আদর্শ ফরম্যাট।’

তিনি আরো বলেন, ‘এই সময় খেলোয়াড়দের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। চলতি মৌসুমে দু’টি টুর্নামেন্ট সাফল্যের সাথে শেষ করেছে বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে আথিতেয়তা দিয়েছে। আমরা এই শিক্ষাগুলো থেকে শিখবো এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু ডিপিএলের জন্য পরিকল্পনা করবো। এই লিগটি খেলোয়াড় এবং ক্লাবগুলির কাছে কি, আমরা তা জানি এবং পরিকল্পনার সময় তাদের সমর্থনের প্রশংসা করি।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add