for Add

নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছেন নেইমার!

নেইমারকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম নিতে যাচ্ছে। কারণ করোনা মহামারির এ সময়েও বিপুল অর্থ ব্যয়ে তিনি নববর্ষের অনুষ্ঠান আয়োজন করেছেন বলে ব্রাজিলীয় গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন রয়েছে। যদিও তার আইনজীবিরা এ দাবী অস্বীকার করেছে।

ও গ্লোবো পত্রিকার কলাম লেখক এসেলমো গোয়েস লিখেছেন, ৫০০ মানুষের জন্য রিও ডি জেনেইরোর কাছে সুমদ্রসৈকত সংলগ্ন নিজের বিলাসবহুল বাসভবনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড। যেটি শনিবার শুরু হয়ে চলবে নববর্ষ পর্যন্ত।

অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিতর্ক সৃষ্টি নেইমারের জন্য নতুন কিছু নয়। প্রতিবেশীদের জ্বালাতন থেকে বাঁচতে তিনি নিজ গৃহে শব্দরোধক যন্ত্রপাতিও বসিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মেট্রোপলস ওয়েবসাইটের কলাম লেখক লিও ডিয়াস নেইমারের ওই পার্টিতে অংশ নেয়া দুই শিল্পীর নামও বলে দিয়েছেন। এরা হলেন লুডমিল্লা এবং ওয়েসলি সাফাদাও। অনুষ্ঠানের কোনো প্রমাণ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে না পারে সে জন্য প্রবেশ পথেই কেড়ে নেয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন।

বর্তমানে কোভিড ১৯ ভাইরাসে মৃতের দিক থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ৭৪ লাখেরও বেশি। নামকরা ইভেন্ট এজেন্সি এজেন্সিয়া ফ্যাব্রিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নেইমারের আবাসস্থল কস্টা ভার্ডে থেকে নববর্ষের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এতে অবশ্য ১৫০ জনের আয়োজনের কথা বলা হয়েছিল। সেই সাথে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছিল।’

তবে এ ফুটবল তারকার অনুষ্ঠান আয়োজন কিংবা এজেন্সিয়া ফ্যাব্রিকার বিষয় অস্বীকার করেছে নেইমারের আইনজীবিরা। তারা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ‘না এটি ফ্যাব্রিকার কোনো ইভেন্ট হতে পারে। এর সাথে নেইমারের কোনো সম্পর্ক নেই।’ নেইমারের বাসস্থানটি মাঙ্গারতিবায়। এটি রিওডি জেনিরো প্রদেশের একটি ছোট্ট শহর।

স্থানীয় টাউন হল কর্তৃপক্ষ নতুন বছরের কোনো অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্থানীয় ৪১ হাজার বাসিন্দার প্রতি অনুরোধ জানিয়েছে। এমনকি জনসমাগম ঠেকাতে সেখানে প্রতিবন্ধকতাও তৈরি করেছে। তারা এএফপিকে জানায়,‘ এ ধরনের অনুষ্ঠান সম্পর্কে আমাদের কিছু জানা নেই।’

লিওঁর বিপক্ষে পিএসজির ম্যাচে পায়ের গোঁড়ালেিত চোট পাওয়ায় ১৩ ডিসেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এ অনুষ্ঠান বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সম্প্রতি কোনো মন্তব্য না লিখেই পারিবারিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন তিনি।

নেইমারের বিলাসবহুল বাস ভবনটির আয়তন ১০ হাজার বর্গ মিটার। যেখানে রয়েছে হেলিপোর্ট, খেলাধুলার মাঠ, স্পা, সাউনা, ম্যাসেজ পার্লার, জিমনেসিয়াম ও ডাইনিং এলাকা। বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add