for Add

ফুটবলে ফেরার দিনটি জয়ে রাঙালো বাংলাদেশ

বাংলাদেশ ২ : ০ নেপাল

প্রাণঘাতি করোনাভাইরাসের ভীতি কাটিয়ে ফুটবলে ফেরার দিনটি জয়ে রাঙালো বাংলাদেশ। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ২-০ গোলে সফরকারী নেপালকে হারিয়ে এ জয় তুলে নেয়। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজের হয়ে দু গোল করেন নাবিব নেওয়াজ জীবন ও বদলী খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল।

মাঠে বল গড়ানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই নাবিব নেওয়াজ জীবন দলকে লিড এনে দেন। সাদ উদ্দিনের ক্রসে চলন্ত বলে গোল করেন এ সময়ের দেশসেরা ফরোয়ার্ড জীবন (১-০)। এর পর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হবার সম্ভাবনা ছিল। কিন্তু জীবনের ক্রসে দ্বিতীয় পোস্টে থাকা মোহাম্মদ ইব্রাহিমের হেড ডিফেন্ডারের গায়ে লাগে মাঠের বাইরে চলে যায়। শুধু তাই নয়, ২৭ মিনিটে মানিক মোল্লার প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া শট গোলরক্ষকের গ্লাভস ছুয়ে ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

বাংলাদেশ একচেটিয়ে আধিপত্য বিস্তার করে খেললেও নেপাল ততটা পেরে উঠেনি। বিশেষ করে করোনাভাইরাস সংক্রমণে নেপালের বেশকিছু খেলোয়াড় দলের বাইরে থাকায় প্রথমার্ধের পুরোটা সময় জেমি ডে’র শিষ্যরা তাদের চাপে রেখেছে। যদিও ৭ মিনিটে অঞ্জন বিসতার দুর্বল শট সহজেই তালুবন্দি করেন আনিসুর রহমান জিকো।

জামাল ভূঁইয়ারা বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রেখে নেপালের কাছ থেকে গোল আদায়ে আরো আক্রমণাত্বক হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ৭৯ মিনিটে বদলী খেলোয়াড় সুফিলের দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। বাঁ প্রান্ত দিয়ে সতীর্থের এগিয়ে দেয়া বল নিয়ে নেপালের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে একেবারেই ছোট ডি বক্সের ভেতর গিয়ে ঠান্ডা মাথায় ডান পায়ের প্লেসিং শটে গোল করেন সুফিল।

জেমি ডের শিষ্যরা দু গোলের জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ১৭ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ একই ভেন্যুতে বিকেল পাঁচটায় শুরু হবে।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া (ফাহাদ), মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা (সোহেল রানা) ও সুমন রেজা (সুফিল)।

নেপাল একাদশ
কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা (অনিক বিস্তা), তেজ তামাং, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add