for Add

মর্ণিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ শুরু

মর্ণিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ আজ ২৯ অক্টোবর থেকে অনলাইন প্লাটফর্ম চেস.কম_এ শুরু হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে আশি হাজার টাকার অর্থপুরস্কারের এ আসরে ৩৪জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

এরইমধ্যে তৃতীয় রাউন্ড শেষে টানা তিন জয় নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে আড়াই পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর তিন খেলোয়াড় ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন।

প্রথম রাউন্ডে জিয়া অনত চৌধুরীকে, রাজীব ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে, আমিনুল আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ মুকিতুল ইসলাম রিপনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মো. টিপু সুলতানকে, মো. আবু হানিফ ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, সুব্রত মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, জাভেদ ওয়াদিফা আহমেদকে, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলু সৈয়দ রিদওয়ানকে ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর আহমেদ শফিকের সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভার সাথে, শরীফ আনিসুজ্জামান জুয়েলের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মো. সাগরের সাথে ড্র করেন।

দ্বিতীয় রাউন্ডে জিয়া হানিফকে, রাজীব মালেককে, আমিনুল ইমনকে, সুব্রত ফাহাদকে, জাভেদ নাসিরকে, পরাগ লাভলুকে, চঞ্চল শাকিলকে, মিনহাজউদ্দিন মাহতাবকে, শরীফ ইভাকে, শফিক জুয়েলকে, নীড় রানী হামিদকে, শাওন নোশিনকে, টিপু রিদওয়ানকে ও খুশবু তাহসিনকে পরাজিত করেন। অনত মো. সাগরের সাথে, ওয়ালিজা নাইমের সাথে ও ওয়াদিফা রিপনের সাথে ড্র করেন।

তৃতীয় রাউন্ডে জিয়া পরাগকে, রাজীব চঞ্চলকে, জাভেদ শফিককে, শরীফ মিনহাজউদ্দিনকে, ফাহাদ লাভলুকে, হানিফ নীড়কে, খুশবু ইমনকে, মালেক শাওনকে, মাহতাব টিপুকে, শাকিল জুয়েলকে, অনত রিপনকে, নাইম ওয়াদিফাকে, ওয়ালিজা ইভাকে, নোশিন রানী হামিদকে ও তাহসিন রিদওয়ানকে পরাজিত করেন। আমিনুল সুব্রতর সাথে ও নাসির সাগরের সাথে ড্র করেন।

উল্লেখ্য কুষ্টিয়ার মর্ণিং গ্লোরী চেস ক্লাবের পৃষ্ঠপোষকতায় তিনদিনব্যাপী এ আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থা ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাবউদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম। মর্ণিং গ্লোরী চেস ক্লাবের সভাপতি ডা. রতন কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা থেকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add