for Add

মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ ২৯ অক্টোবর শুরু

মর্ণিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ আগামী ২৯ অক্টোবর থেকে চেস.কম অনলাইন প্লাটফর্মে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে আশি হাজার টাকার অর্থ পুরস্কার।

মর্ণিং গ্লোরী চেস ক্লাবের আয়োজনে ‘মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ’ মূলত দুই ধাপে অনুষ্ঠিত হবে। তবে অংশগ্রহণকারীদের জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।

প্রথমধাপ হচ্ছে বাছাইপর্ব। ২৪ অক্টোবর বিকেল ৩টায় ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ থেকে ১২জন মূলপর্বে খেলার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপ হচ্ছে মূলপর্ব বা চূড়ান্ত পর্ব। এটি ২৯-৩১ অক্টোবর ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মূলপর্বে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিকমাস্টার ও ফিদেমাস্টার এবং অলিম্পিয়াড স্কোয়াডের মহিলা দলের সদস্যরা সরাসরি খেলবেন। তাদের সাথে চূড়ান্তপর্বে যুক্ত হবেন বাছাইপর্ব থেকে উঠে আসা ১২ দাবাড়ু। এভাবেই মূলপর্বের খেলা অনুষ্ঠিত হবে।

মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বলেন, এ আসরটি শুধুমাত্র বাংলাদেশী দাবাড়ুদের নিয়েই হবে। ইতোমধ্যেই আমন্ত্রিত দাবাড়ুদের আমরা আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছি। যারা বাছাইপর্ব খেলতে আগ্রহী তাদের জন্য দিন তারিখ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এর বাইরে আমরা বেশকিছু খুদে প্রতিভাদের এ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দেবার চিন্তা-ভাবনা করছি।

এদিকে ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ মূল সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। টুর্নামেন্ট আয়োজনের দেখভালে আছেন মনিং গ্লোরি চেস ক্লাবের সভাপতি ডা. রতন কুমার পাল। প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

টুর্নামেন্টের চিফ আরবিটারের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

মর্ণিং গ্লোরী চেস ক্লাব এ আসরের পৃষ্ঠপোষকতা করছে। তাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকা প্রবাসী আরিফ জামান এবং বেশ কযেকজন নানাভাবে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন।

কুষ্টিয়ার এ ক্লাবটির এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। ঢাকার বাইরের অন্যসব ক্লাবগুলো থেকে অনুপ্রাণিত হবেন বলে দাবার সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞমহল মনে করছেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add