for Add

নেশন্স কাপে বাংলাদেশের জয় দিয়ে শুরু

এশিয়ান নেশন্স কাপে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে। আজ শনিবার ওপেন বিভাগে লাল-সবুজের দেশ তিন ম্যাচে দুই জয় আর এক ড্র নিয়ে চমৎকার দিন কাটিয়েছে। তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ জাতীয় দাবা দল ওপেন বিভাগে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারত ও ইন্দোনেশিয়ার সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

প্রথম রাউন্ডে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে সৌদি আরবকে পরাজিত করে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে সৌদি আরবের আল তাহেবাইত আহমেদ, আলরেহাইলি আব্দুল্লাহ, আল তুর্কি ফাহাদ ও খায়াত এমাদকে পরাজিত করেন।

দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে জর্ডানকে পরাজিত করে। ফাহাদ, জিয়া ও রিফাত যথাক্রমে জর্ডানের আন্তর্জাতিক মাস্টার আহমেদ আল খাতিব, আন্তর্জাতিক মাস্টার লোয়াই সামির ও ক্যান্ডিডেটমাস্টার সাইফ মালিককে পরাজিত করেন। তবে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার মনসুর সামিরের সাথে ড্র করেন।

তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার সাথে ড্র করে। রিফাত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়াকে জোদিকে পরাজিত করেন। নিয়াজ ও জিয়া যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার তাহের ইউসেফ তিয়লিফুস ও আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রর সাথে ড্র করেন। ফাহাদ গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্তর কাছে হেরে যান।

উল্লেখ্য তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৬ ম্যাচ পয়েন্ট নিয়ে ফিলিপাইন, কাজাকস্তান, মঙ্গোলিয়া ও ইরান পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আগামী ১৬ অক্টোবর চতুর্থ, পঞ্চম ওষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৩৮টি দেশ ওপেন বিভাগে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অংশ নিচ্ছে। এর মধ্যে শীর্ষ ৮টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এর পর সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে আগামীকাল রোববার ১১ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২ থেকে মহিলা বিভাগের খেলা শুরু হবে। ৩১টি দেশ মহিলা বিভগে অংশ নিচ্ছে। এর মধ্যে শীর্ষ ৮টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এর পর সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামীকাল মহিলা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add