for Add

বিশ্বকাপে চমক হতে পারেন আবু জায়েদ

859825004fcee4f3161fac42ed1f4dcf-5cb879e2bfe01

ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপ, পেস আক্রমণে আলাদা চোখ তো রাখতেই হবে। মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ‘অটোমেটিক চয়েজ’। মোহাম্মদ সাইফউদ্দীন পেস বোলিং অলরাউন্ডার। রুবেল হোসেনের আছে দুই বিশ্বকাপের অভিজ্ঞতা। আছে বাড়তি পেস। সুইং করতে পারেন, এ যুক্তিতে পঞ্চম পেসার হিসেবে নেয়া হয়েছে আবু জায়েদকে।

আবু জায়েদের জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দেয়া যেতে পারত—এ বিতর্ক আসছে গতির প্রশ্নে। বেশির ভাগ ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, এবার শুষ্ক গ্রীষ্মের উইকেট থাকবে ইংল্যান্ডে। আইসিসির টুর্নামেন্টের উইকেটও থাকে হাই স্কোরিং। প্রথাগত সুইং আর মুভমেন্ট পাওয়ার আশা ছেড়েই দিয়েছে অধিকাংশ দল। ভারতীয় দলে যেমন শুধুই পেস বোলার পরিচয়ে সুযোগ পেয়েছেন মাত্র তিনজন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণেও প্রাধান্য পেয়েছে সুইং কিংবা মুভমেন্ট নয়, স্টার্ক-কামিন্স আর রিচার্ডসনের গতি। ব্যাটিং-সহায়ক উইকেটে বাড়তি গতিটাই বেশি প্রয়োজন হয়। বাড়তি পেস ও বিপিএলের ফর্ম বিবেচনা করে পঞ্চম পেসার হিসেবে তাসকিনকে সুযোগ দেয়া যেতে পারত বলে মনে করেন কেউ কেউ।

ফারুক আহমেদ অবশ্য গলদ দেখছেন না দল নির্বাচনে। বরং চমক হিসেবে আবু জায়েদের অন্তর্ভুক্তি সঠিক সিদ্ধান্তই মনে করছেন বিসিবির সাবেক এ প্রধান নির্বাচক, ‘আমার মনে হয় রাহীকে (আবু জায়েদ) নেওয়া সঠিক সিদ্ধান্ত। একটু চমকে দেওয়ার মতো কেউ থাকা ভালো। সবাই জানি যে সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো খেলছে। আমি মনে করি কন্ডিশন তাকে সহায়তা করবে । ঘরোয়া ক্রিকেটে তার যে অভিজ্ঞতা আছে, এটা সাহায্য করবে তাকে। আর সব সময় দলে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালো ভাবে চেনে, কে কী করে সবাই জানে। রাহী আমাদের সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে। আশা করি সে ভালো করবে।’

যে দুটি বিশ্বকাপে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সফল, দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে ফারুক বলছেন, এবারের দলটাও খারাপ হয়নি, ‘আমার মনে হয় দল ভালো হয়েছে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল করা হয়েছে। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে দলটা খারাপ হয়নি। এখন মাঠে ভালো খেলতে হবে।’
সূত্র : প্রথম আলো

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add