for Add

টাইগারদের থাবায় নাজেহাল ইংল্যান্ড

Bangladesh
আশা জাগিয়েও প্রথম ওয়ানডেতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হেরেছিল ২১ রানে। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে দেখা গেল টাইগারদের আসলরূপ। ইংলিশবধ করে সিরিজে ফিরে এলো মাশরাফিবাহিনী। আজ(রবিবার) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ  ৩৪ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। বাংলাদেশের করা ২৩৮ রানের জবাবে ইংল্যান্ড ৪৪.৪  ওভারে ২০৪ রান করে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানের পর বল হাতেও বিধ্বংসী ছিলেন অধিনায়ক মাশরাফি। তিনি নিয়েছেন ৪ উইকেট। ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছেন তাসকিন আহমেদও। তিনি ৩ উইকেট নিয়েছেন ৪৭ রান দিয়ে। ইংল্যান্ডের সর্বোচ্চ ৫৭ রান করেছেন অধিনায়ক বাটলার।

এর আগে ইংলিশ ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। দলীয় ১২ রানে ভিন্সকে ধরিয়ে দেন মোসাদ্দেকের হাতে। দুই রান যোগ করতেই আঘাত হানেন সাকিব আল হাসা। তিনি ফিরিয়ে দেন ডাকেটকে। এর পর ২৪ ও ২৬ রানে মাশরাফি জস রয় ও স্টোকসকে আউট করলে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

Taskin.jpg-2

টস জিতে বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে বেশ চাপেই ছিল টাইগার ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত ৮ উইকেটে বাংলাদেশ যে ২৩৮ রান করেছে তার অবদান মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মাহমুদউল্লাহর অসাধারণ হাফসেঞ্চুরির সঙ্গে শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার ঝোড়ো ব্যাটিংয়েই লড়াকু পূঁজি আসে বাংলাদেশের। অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও রেখেছেন নির্বাচকদের আস্থার মর্যাদা।

Sakib

এ পর্যায়ে ১৬৯ রানে ৭ উইকেট হারালে বাংলাদেশের স্কোর ২০০ পার হবে কিনা তা নিয়েই তৈরী হয়েছিল শঙ্কা। সেখান থেকে দলকে এত দূর নিয়ে গেছেন মাশরাফি। লোয়ার অর্ডারে থাকা ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না। দায়িত্বটা তাই নিজের কাঁধেই নিলেন মাশরাফি। ইংলিশ বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে ২৯ বলে ২ চার ও ৩ ছ্ক্কায় করেছেন ৪৪ রান। যোগ্য সঙ্গ দিয়েছেন নাসির। দীর্ঘদিন পর একাদশে জায়গা পাওয়া নাসির অপরাজিত ছিলেন ২৭ বলে ২৭ রানে।

bd

তার আগে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরেছিলেন রিয়াদ। এক প্রান্ত আগলে রেখে পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেনও মাহমুদউল্লাহ। চাপ কাটিয়ে বাংলাদেশও ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, সেই সময়েই আদিল রশিদের আঘাতে ফিরে যান তিনি। এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন ৭৫ রান করে।

টপ অর্ডারের আর কোনও ব্যাটসম্যানই মেলে ধরতে পারেননি নিজেদের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ফেরেন শুরুতেই। ক্রিস ওকসের বলে ডেভিড উইলির হাতে ধরা পড়েন ১১ রান করে। তার পর পরই ওই ওকসের শিকার হয়ে ফিরে যান তামিম ইকবালও (১৪)। দুই ওপেনারকে হারানোর চাপটা আরও বড় আকার ধারণ করে সাব্বির রহমান আউট হলে। ব্যাটিং অর্ডার বদল করেও ব্যর্থ তিনি, মাত্র ৩ রান করে বোল্ড হয়ে ফেরেন জেক বলের শিকার হয়ে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add