for Add

পাকিস্তানকে ১৬৯ রানে হারিয়েছে ইংল্যান্ড

দলীয় রানের রেকর্ড ইংল্যান্ডের

england
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে পাকিস্তানকে ১৬৯ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে ৩-০ তে সিরিজ জিতে মরগানের নেতৃত্বাধীন দল। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার জেসন রয়। এরপর দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে হেলসের জুটি ২৪৮ রানের। ৮৬ বলে ৮৫ করে আউট হন রুট। এই দুজনের বিদায়ের পর পাকিস্তান ব্যাটসম্যানদের উপর চড়াও হন হেলস। ৫৫ বলে অর্ধশতক পূরণ করা হেলস ৮৩ বলে করেন সেঞ্চুরি। সেখানেই না থেমে ছাড়িয়ে যান ইংল্যান্ডের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রবিন স্মিথের ১৬৭ রানকে। ১২২ বলে ১৭১ করে আউট হন হেলস। ৪টি ছক্কার পাশে মেরেছেন ২২টি বাউন্ডারি। আর এতেই শ্রীলংকার সর্বোচ্চ ৪৪৩ রানের রেকর্ড ভেঙ্গে ৪৪৪ রানের নতুন রেকর্ড গড়ে স্বাগতিকরা।

ইংল্যান্ডের দেওয়া ৪৪৫ রানের রেকর্ড টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে সফরকারী পাকিস্তান। দলীয় ২১ রানে ক্রিস ওকসের বলে মইন আলীর হাতে ক্যাচ দিয়ে ৮ রান করে ফেরেন পাক ওপেনার সামি আসলাম।

এরপর অধিনায়ক আজহার আলী এবং আরেক ওপেনার সারজিল খান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫০ রানে আজহার ক্রিস ওকসের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলে আবারও বিপর্যয়ে পরে পাকিস্তান। সেই পরিস্থিতি থেকে দলকে তুলে আনেন সারজিল। মাত্র ৩০ বলে ৫৮ রান করে ওকসের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর থেকেই শুরু হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের ক্রিজে আশা যাওয়ার মিছিল। দলের রান দেড়শো পার হতেই ইংলিশদের বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। শেষ দিকে মোহাম্মদ আমির ৫৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে স্পিনার ইয়াসির শাহকে সাথে নিয়ে দশম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে প্রায় একাই দলকে টেনে নিয়ে যান আমির। এরই সাথে পাকিস্তানকে আড়াইশো রানের কোটাও পার করান তিনি।

তবে শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে আউট হয়ে ফিরে গেলে ২৭৫ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ১৬৯ রানের বিশাল জয় পায় ইংলিশরা। ইংলিশদের পক্ষে ক্রিস ওকস ৪ টি এবং আদিল রশিদ ২ টি করে উইকেট শিকার করেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add