for Add

টি-টোয়েন্টি ক্রিকেট

ভারতকে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

India-v-Wndies
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ২ রান। সে কাজটাই করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ডোয়াইন ব্রাভোর বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে দিলেন ধোনি আর ১ রানে হেরে গেল ভারত।

গতকাল (শনিবার) ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৭ রান নিয়ে বোলারদের করুণ সুরটা ঠিক করে দেন জনসন চার্লস ও লুইস। শুরুতে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন জনসন। মাত্র ৩৩ বলে ৭৯ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন লুইস। ২৫ বলে অর্ধশতকে পৌঁছানো এই বাঁহাতি ব্যাটসম্যান স্টুয়ার্ট বিনির ৫ বলে ছক্কা হাকিয়ে ৪৮ বলে পৌঁছান তিন অঙ্কে। ৪৯ বলের ইনিংসটি ৯টি ছক্কা ও ৫টি চারে সাজান এই ব্যাটসম্যান। তিন বলের মধ্যে দুই ব্যাটসম্যানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ শেষের দিকে ততটা দ্রুত রান তুলতে পারেনি। তবে কাইরন পোলার্ড ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইট দলকে আড়াইশ’ রানের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২৪৫ রানেই থামে ক্যারিবিয়দের ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলিকে হারায় ভারত। তবে রোহিত শর্মার সঙ্গে ৮৯ রানের জুটিতে দলকে এগিয়ে নেন লোকেল রাহুল। ২২ বলে অর্ধশতক করা রোহিত ফিরেন ৬২ রান করে। তার ২৮ বলের ইনিংসটি ৪টি করে ছক্কা-চারে সাজানো।

রোহিতের বিদায়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৮.১ ওভারে ১০৭ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান রাহুল। শেষ ৬ বলে মাত্র ৮ রান দরকার ছিল ভারতের। কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন ধোনি, ক্যাচটি ফেলে দিলেন মারলন স্যামুয়েলস! পরের ৪ বলে ৫ রান, শেষ বলে আউটই হয়ে গেলেন ধোনি (২৫ বলে ৪৩), সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ দিয়ে। অথচ উল্টো দিকেই দাঁড়িয়ে ৪৬ বলে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (১১০*)। কিন্তু সবই উলটে গেল ব্রাভোর ওই ওভারে। আর নাটকীয় এক জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add