for Add

সেইন্টফিটের ক্যাম্পে ৩২ ফুটবলার

seinfit
ভুটানের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের দুইটি প্লে-অফ ম্যাচের জন্য বেলজিয়ামের টম সেইন্টফিটকে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচের সঙ্গে বাফুফের এখনো চুক্তি হয়নি। তবে চুক্তির অপেক্ষা না করে বাফুফে তাকে মাঠে নামিয়ে দিচ্ছে ফুটবলারদের প্রস্তুতির জন্য। আগামী ২৪ জুলাই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তার আগে ১২ জুলাই থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সর্বোচ্চ এক সপ্তাহের জন্য এ ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ১৫ ও ১৭ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা। ফেডারেশন কাপ চলাকালীন ঢাকায় এসেছিলেন নতুন কোচ। তিনি কয়েকটি ম্যাচও দেখেছেন। এছাড়া জাতীয় ফুটবল দলের বেশ কয়েকটি ম্যাচের ভিডিও দেখেছেন এ বেলজিয়ান। তার ভিত্তিতেও তিনি ৩২ ফুটবলার ডেকেছেন ক্যাম্পে। ১২ জুলাই সকালে ঢাকায় এসে বিকালেই অনুশীলনে নেমে পড়বেন নতুন কোচ। বাফুফের ইচ্ছে ছিল বিকেএসপিতে এ ক্যাম্প আয়োজনের। কিন্তু সময় কম বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনুশীলন। ফুটবলারদের ক্যাম্প হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশের কোনো হোটেলে।

৩-৪ দিন আগে সেইন্টফিট ক্যাম্পের খেলোয়াড় তালিকা বাফুফের কাছে পাঠিয়েছেন। তবে এ তালিকায় রদবদলও হতে পারে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ‘কোচ খেলা দেখে, পুরোনো ভিডিও দেখে এবং স্থানীয় কোচদের সঙ্গে পরামর্শ করে ৩২ জনের তালিকা তৈরী করেছেন। এ তালিকা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে। তাদের অনুমোদন পেলেই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ৩২ জনের এ তালিকাকে চূড়ান্ত বলছি না। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কোচের সঙ্গে আলোচনা করে রদবদলও করতে পারে।’ জাতীয় দলের ম্যানেজার নিয়ে বিতর্ক উঠেছে আগেই। সত্যজিৎ দাস রুপুই ম্যানেজার থাকছেন নাকি নতুন কোন নাম দেখা যাবে। ‘আসলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিই ঠিক করবে কে ম্যানেজার হবেন। ১২ জুলাইয়ের আগে ম্যানেজারের নাম জানতে না পারলে খেলোয়াড়রা কোচের কাছেই রিপোর্ট করবেন’-বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক।

সেইন্টফিটের করা ৩২ জনের তালিকা
রাসেল মাহমুদ লিটন, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মাজহারুল ইসলাম হিমেল, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম, রেজাউল করিম, প্রানতোষ কুমার দাস, জাফর ইকবাল, ওয়ালি ফয়সাল, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম শাহেদ, মো. শাহেদুল আলম শাহেদ, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ বাবু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কাওসার আলী রাব্বি, তৌহিদুল আলম তৌহিদ, মো. আবদুল্লাহ, জুয়েল রানা, রুবেল মিয়া, জাহিদ হোসেন, নবীব নেওয়াজ জীবন ও সৈয়দ রাশেদ তুর্য্য।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add