for Add

মেসি-যাদুতে কোয়ার্টারে আর্জেন্টিনা

messi
শুধু ন্যু ক্যাম্পের গ্যালারীতেই যে মেসি মেসি ধ্বনি উঠে তা নয়। মেসি দেখলেন মার্কিন মুল্লুকেও তাকে নিয়ে গ্যালারিতে তরঙ্গ তোলেন সমর্থকরা। শিকাগোর সোলডার ফিল্ড স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে জয়ধ্বনি সঙ্গী করেই মাঠে নামলেন মেসি৷ এবারের কোপার আসরে এই তাঁর প্রথম মাঠে নামা৷ মেসির লুকস বদলে গেছে-মুখভরা দাড়ি৷ কিন্তু স্কিলটা যে আগের মতোই-সেটার কোনও রদবদল ঘটেনি৷

ম্যাচের প্রথমার্ধে বেঞ্চে বসে দলের জন্য গলা ফাটিয়েছেন৷ আর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তিনি বুঝিয়ে দিলেন কেন তাঁকে অন্য গ্রহের ফুটবলার বলা হয়৷ বাড়ির ট্রফি রুমে পাঁচটা ব্যালন ডি’অর সাজানো ছোটখাটো চেহারার লোকটা ম্যাচ শেষের আধ ঘণ্টায় গোলের সুনামি আনলেন মাঠে৷ মেসির মহাপ্রলয়ে উড়ে গেল পানামা৷এ কটা বা দু’টো নয়, তিন-তিনটে গোল করলেন তিনি৷ প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকা আর্জেন্টিনা খেলা শেষ করল ৫-০ জিতে৷ মেসির যাদুতে কোপার কোয়ার্টার ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা৷

ম্যাচের সাত মিনিটেই আর্জেন্টিনার গোলর খাতা খোলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ওটামেন্ডি৷ অ্যানহেল ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেড করেন তিনি৷ দ্বিতীয়ার্ধে অগাস্টো ফার্নান্ডেজের বদলি হিসেবে মার্টিনো নামান মেসিকে৷ মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল করলেন তিনি৷ ৬৮ মিনিটে পানামার ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোল করলেন তিনি৷ ৭৮ মিনিটে মেসির দ্বিতীয় গোলটা যেন সোনায় বাঁধানো৷ ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে ডান পাশের ওপরে কোনা দিয়ে বল জালে পাঠান মেসি। বিশ্বের কোনও গোলরক্ষকের পক্ষেই এই শিল্পকলাকে ধ্বংস করা সম্ভব হত না৷

এরপর ৮৭ মিনিটে ডি-বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই জনের মধ্য দিয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনা অধিনায়ক হ্যাটট্রিক করেন। এর ঠিক দু’মিনিট পরেই স্কোরলাইন ৫-০ করেন হিগুয়াইনের বদলি হিসেবে নামা ফরোয়ার্ড অ্যাগুয়েরো। মেসি কি তাহলে মারাডোনাকেই উত্তরটা দিলেন৷ ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মেসির দেশের বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেছিলেন ‘মেসির কোনও ব্যক্তিত্ব নেই৷ ও মাঠে নেতৃত্ব দিতে পারে না৷’

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add