for Add

‘মুস্তাফিজ’ রহস্য উন্মোচন!

mustafizপরপর দুই ম্যাচে উইকেট শুন্য মুস্তাফিজ। উইকেট শুন্য থাকতেই পারেন একজন বোলার। কিন্তু বোলারের নামটি যখন মুস্তাফিজুর রহমান, তখন আপনার ভুরু কুঁচকে যাওয়াটা অস্বাভাবিক না! সেটা আরো অবাক শোনাবে যখন জানবেন এ দুটি ম্যাচের মধ্যে প্রথমটিতে মিতব্যায়ী থাকলেও দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে গুনেছেন ৩৯ রান। যা আইপিএলে এখনও পর্যন্ত মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং। তবে কি মুস্তাফিজ রহস্যের উৎঘাটন করে ফেললো পুনে সুপারজায়ান্টস আর ডিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানরা?

সে দাবি অবশ্য এখনো সরাসরি করেনি কোন দলই। তবে পুনের কোচ স্টিভেন ফ্লেমিংয়ের ‘মুস্তাফিজ রহস্যের চাবিকাঠি’ পাওয়ার দাবি কিংবা চোটে পড়ার আগে অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভেন স্মিথ কিংবা অশ্বিনের স্বচ্ছন্দে মুস্তাফিজকে খেলার কথা মাথায় রাখলে, গতকাল রাতে দিল্লির বিপক্ষে তার খরুচে বোলিংটা আরেকবার ভাবাবে আপনাকে। পুনের সাথে আগের ম্যাচে উইকেট না পেলেও রানের চাকাটা ধরে রেখেছিলেন মুস্তাফিজ। উনিশতম ওভারে তার মিতব্যায়ী বোলিংটাই হায়দারাবাদের জয়ে রেখেছিল বড় ভূমিকা। অথচ গতকাল সেই মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ম্যাচের লাগাম অনেকটাই হারিয়ে ফেলেছিল হায়দারাবাদ। ৪২ বলে ৫৩ রান দরকার ছিল দিল্লির জয়ের জন্য। মুস্তাফিজ ওই ওভারে দিলেন ১৪ রান। দিল্লির ব্যাটসম্যান ঋষভ পান্ট একাই নিলেন ১২ রান। পরের ওভারে মুস্তাফিজ ৩ রান দিলেও ম্যাচ ততক্ষনে দিল্লির নিয়ন্ত্রণে।

শেষ ওভারেও অবস্থাটা পাল্টালো না। ম্যাচের মোড় ঘোরানো কোন চমক দেখাবেন কি, লেগ সাইডে দুটো লো ফুলটস দিয়ে ওই ওভারে রান দিলেন ১৩। সবমিলিয়ে ৪ ওভারে ৩৯ রান খরচ করা মুস্তাফিজের বল থেকেই ২৬ রান নিলেন  ঋষভ পান্ট। পুরো টুর্নামেন্ট জুড়েই যার বলে ব্যাট ছোঁয়াতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের, তাকে এমন অবলীলায় কিভাবে খেললেন দিল্লির ব্যাটসম্যানরা?

ম্যাচ সেরা দিল্লির অলরাউন্ডার ক্রিস মরিস অবশ্য জানিয়েছেন মুস্তাফিজের বল নিয়ে তাদের ময়নাতদন্তের গল্প, ‘আমরা অবশ্যই বেশ কিছু সময় নিয়েছি। কীভাবে স্টিভেন স্মিথ ওকে খেলেছে সেটা দেখেছি। আগের ম্যাচে অশ্বিন ওকে কীভাবে খেলেছে সেটাও লক্ষ্য করেছি, বিশেষ করে ডানহাতিদের জন্য’ উল্লেখ্য, পুনের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের বল থেকে আসা একটামাত্র চার মেরেছিলেন অশ্বিন। তাকে ঘিরে মুগ্ধতার কথাও জানাতে ভোলেননি মরিস, ‘মাত্র ২০ বছর বয়সেই সে এক অবিশ্বাস্য এবং ভয়ংকর বোলার হয়ে উঠেছে। আইপিএলে প্রথমবার খেলতে এসেই সে দুর্বোধ্য হয়ে উঠেছে। তাকে আটকাতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, পর্দার পেছনে হাজারো পরিকল্পনায় মাথা খাটাতে হচ্ছে। আমাদের সৌভাগ্য, আমাদের করা পরিকল্পনাগুলো ম্যাচে কাজে এসেছে।’

মরিস খুব একটা ভুল বলেননি। মুস্তাফিজ রহস্যের উত্তর যে ভাগ্যের উপরেও নির্ভর করে অনেকটা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add