for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

কলাবাগানের বিপক্ষে গাজীর বড় জয়

anamul-cricketerপরাজয়ের বৃত্ত থেকে বেরোতেই পারছে না মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। আজ(মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। ফলে পাঁচ ম্যাচে একটি জয় নিয়ে ১০ নম্বর অবস্থানেই রইল কলাবাগান। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও জসীম উদ্দিন ৪৬ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় কলাবাগান। এরপর খুব দ্রুত এ দুজন আউট হয়ে গেলেও জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজা এবং তাসামুল হক তৃতীয় উইকেট জুটিতে সংগ্রহ করেন ৬৪ রান। কিন্তু ১২৩ রানে মাসাকাদজার আউটের পরেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে কলাবাগান। শেষপর্যন্ত আবদূর রাজ্জাকের ৩০ রানের উপর ভর করে ৪৮.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে কলাবাগান সংগ্রহ করে ২২৩ রান। সর্বোচ্চ ৪৭ রান আসে তাসামুলের ব্যাট থেকে। এছাড়াও মাসাকাদজা ৪০ এবং তানভীর হায়দার করেন ২৬ রান। গাজীর পক্ষে ৪৬ রানে ৩টি উইকেট নেন অলক কাপালী। এছাড়াও মইন ইসলাম এবং সাইদ আনোয়ার জুনিয়র দুইটি করে উইকেট নেন।

২২৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে অসাধারন সূচনা পায় গাজী গ্রুপ। ওপেনার এনামুল হক বিজয় ও শামসুর রহমানের ১৫৫ রানের উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয়ের অবদান ৮৩ বলে ৭০। শামসুর রহমান শুভ ৯১ বলে ৯ চার ও ১ ছয়ে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন। ইনিংসের শুরুতে নিহাদুজ্জামানের বলে বিজয় আব্দুর রাজ্জকের হাতে সহজ ক্যাচ দিইয়েও বেঁচে যান। শামসুর রহমান শুভ আউট হবার পর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গাজী। কিন্তু অলক কাপালী (২৩*) ও সাঈদ আনোয়ার জুনিয়র (১৮*) ৪৫.৩ ওভারে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন। কলাবাগানের পক্ষে যথারীতি সেরা বোলার অধিনায়ক মাশরাফি। ৪৩ রানে ২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটধারির তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করেছেন মাশরাফি।

সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৮.৪ ওভারে ২২৩ (সাদমান ১৯, জসিম ২৯, মাসাকাদজা ৪০, তাসামুল ৪৭, মেহরাব জুনিয়র ৫, শরিফুল্লাহ ১১, তানভীর ২৬, মাশরাফি ৪, নিহাদ ২, রাজ্জাক ৩০, রবিউল ১*; কাপালী ৩/৩৬, মইনুল ২/২৭, সাঈদ ২/৩৯, সাজেদুল ১/১৮, শরিফ ১/৩০, মেহেদি ১/৩৯)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৩ ওভারে ২২৫/৪ (এনামুল ৭০*, শামসুর ৭৫, মেহেদি ১১, কাপালী ২৩*, ফারুক ১, ফরহাদ ১০, সাঈদ ১৮*; মাশরাফি ২/৪৩, রাজ্জাক ১/৩০, নিহাদ ১/৫৯)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add